g ইত্তেফাক রিপোর্ট
বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেছেন, আমদানি নির্ভর না থেকে দেশেই চশমা তৈরি করতে হবে। চশমা একটি জরুরি পণ্য। এর চাহিদাও প্রচুর। এ চাহিদা মিটাতে প্রায় পুরোটাই আমদানি করে চাহিদা পূরণ করতে হয়। নিজেদের চাহিদা মিটানোর জন্য প্রয়োজনীয় চশমা উত্পাদন করতে হবে, রপ্তানিও করা সম্ভব। এজন্য প্রয়োজনীয় সহযোগিতা দিবে সরকার।
বাণিজ্যমন্ত্রী গতকাল আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতির আয়োজিত আন্তর্জাতিক চশমা মেলা ‘বাংলা অফটিকা-২০১৯’ এর উদ্বোধন করে এসব কথা বলেন।
সমিতির প্রেসিডেন্ট মো. সানাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামীতে চশমা ব্যবসায়ীরাও দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন। দেশে দক্ষ জনশক্তি রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে, সরকার সহযোগিতা দিচ্ছে। চশমা শিল্প না হবার কোনো কারণ নেই।
