আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:১২

বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন মিডিয়া কমিটি আজ শনিবার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবে। দুপুর ১২টায় গুলশান ৪১ নম্বর সড়কের হোটেল লেকশোরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটি আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, দলের স্থায়ী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপি স্থায়ী কমিটির সদস্যগণ।