ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী লেখক মুশতাক আহমেদ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মারা যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
এমএসএফ মনে করে লেখক মুশতাক আহমেদের জামিন মঞ্জুর না করে বিতর্কিত এ আইনের অধীনে দায়েরকৃত মামলায় তাকে দশ মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে, যার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ অপব্যবহারের চিত্র ফুটে উঠেছে। মুশতাক কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে এমএসএফ সুষ্ঠূ তদন্ত দাবি করেছে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে মত প্রকাশের অধিকার খর্ব করাসহ দমন-পীড়ন এবং হয়রানিমূলক মামলা ও গ্রেফতার বন্ধের জোর দাবি জানিয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।
