২০২৪ সালেও দলীয় মনোয়ন পেলে ট্রাম্পকেই সমর্থন দেবেন ম্যাককোনেল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩০

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংখ্যালঘিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, ২০২৪ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার মনোনয়ন পেলে তিনি তাকেই সমর্থন দেবেন। ম্যাককোনেল বলেন, যে কোনো রিপাবলিকান দলীয় মনোনয়ন পেলে তাকেই সমর্থন দেবেন তিনি, সেই ব্যক্তি ট্রাম্প হলেও। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ম্যাককোনেল এই কথা বলেন। তিনি জানান, যে কেউ মনোনয়ন চাইতে পারেন। অন্তত চারজন সিনেটর প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। -সিবিএস নিউজ