জুভেন্তাস স্ট্রাইকার গনজালো হিগুয়েইনকে মৌসুমের দ্বিতীয়ার্ধের জন্য ধারে নিয়েছে চেলসি। মৌসুমের শেষে তাদের কাছে থাকবে ৩৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টানার সুযোগও। এছাড়াও চেলসি চাইলে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আরও এক মৌসুমের জন্য ধারেই দলে রেখে দিতে পারে, তবে সেক্ষেত্রে তাদের গুনতে হবে ১৮ মিলিয়ন ইউরো। মৌসুমের প্রথম অর্ধে ধারে এসি মিলানে খেলেছিলেন তিনি। এ সময়ে ২২ ম্যাচে আট বার লক্ষ্যভেদ করেছেন তিনি। হিগুয়েইন জানান, ‘যখন চেলসি নিজেই তাদের হয়ে খেলার প্রস্তাব দিয়েছে, সেটা লুফে নিতেই হতো আমাকে। এটা এমন এক দল যাদের আমি সবসময়ই পছন্দ করে এসেছি, তারা অসাধারণ এক স্টেডিয়ামে খেলে এবং তারা প্রিমিয়ার লিগের দল, যে লিগে সবসময়ই খেলার ইচ্ছা পোষণ করে এসেছি আমি।’
