মোছা. জান্নাতুল ফেরদৌসী সুবর্না
দশম শ্রেণি
পারুলিয়া তফশীলি হাইস্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট
দশম শ্রেণির শিক্ষার্থী সুবর্না তার বিজ্ঞান বই থেকে প্রশ্ন ও উত্তরগুলো তৈরি করেছে। তোমরাও মূলপাঠ্যবই থেকে তৈরি করা প্রশ্ন ও উত্তরগুলো পাঠিয়ে দাও এই মেইলে-
জীবনের জন্য পানি
১। পানিতে দ্রবিভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে?
উ:অক্সিজেনের সাথে।
২। বিশুদ্ধ পানির PH কত?
উ:৭
৩। স্ফুটনাঙ্ক কাকে বলে?
উ:কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে।
৪। পানির স্ফুটনাঙ্ক কত?
উ:১০০ ডিগ্রী সেলসিয়াস।
৫। গলনাঙ্ক কাকে বলে?
উ:যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তর হয় তাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে।
৬। আর্সেনিক কী?
উ:আর্সেনিক কোনো রোগ জীবাণু নয়। এটি একটি বিষাক্ত পদার্থ। আর্সেনিক দ্বারা পানি দূষিত হয়।
৭। ব্লিচিং পাউডারের সংকেত কী?
উ:[ca(Ocl)cl]
৮। ২ টি জলজ উদ্ভিদের নাম কী?
উ: ১) কচুরিপানা
২) ক্ষুদিপানা
৯। জলজউদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে?
উ: জলজউদ্ভিদ সাধারণত অঙ্গজ উপায়ে বংশবিস্তার করে।
১০। মাছ কী দিয়ে অক্সিজেন গ্রহণ করে?
উ:ফুলকা।
১১। মোট পানির কত শতাংশ লবণাক্ত?
উ:৯৭ শতাংশ।
১২। সর্বজনীন দ্রাবক কাকে বলে?
উ:যেসব দ্রাবক সব ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে সর্বজনীন দ্রাবক বলে।
১৩। প্রজননের সময় ইলিশ মাছ কোথায় থাকে?
উ: মিঠাপানিতে।
