নাগরিকে তুর্কি ধারাবাহিক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৪

 বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশি দর্শকদের কাছে তুর্কি সিরিয়ালগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সেই জনপ্রিয়তার কথা চিন্তা করে দেশের স্ট্রিম প্লাটফর্ম বঙ্গ মুক্তি দিতে যাচ্ছে তুরস্কের আরো একটি জনপ্রিয় ধারাবাহিক ‘সহস্র এক রজনী’। বঙ্গর পাশাপাশি এই ধারাবাহিকটি প্রচারিত হবে নাগরিক টিভিতে।

ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি সুলতান সুলেমান ধারাবাহিকে সম্রাট সুলতান সুলেমানের চরিত্রে অভিনয় করে বাংলাদেশি দর্শকদের মন জয় করেছিলেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা খালিদ এরগেন্স। সহস্র এক রজনী ড্রামা সিরিজেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।

নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘দেশের বিভিন্ন টেলিভিশনে অনেক সিরিয়াল দেখেছি, সেই তুলনায় সহস্র এক রজনী একদম ভিন্নমাত্রার একটি সিরিয়ািল। এখানে উচ্চবিত্তের বাস্তবজীবনকে নিম্নবিত্ত কীভাবে দেখে, জীবনের কষাঘাতে কী করে নিম্নবিত্তের মানুষ উচ্চবিত্তের কাছে আত্মসমর্পণ করে, তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এই সিরিজে মা তার সন্তানের জন্য নিজেকে বিকিয়ে দেয়, কিন্তু তার মধ্যে যে কষ্ট তার বলতে পারে না।’

আগামী ১ মার্চ থেকে এই ধারাবাহিকটি প্রচার শুরু হবে।