ব্যাচেলার্স ও কম্বাইন্ড স্পোর্টিং জয়ী

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:০৮

প্রথম বিভাগ হকি লিগ

স্পোর্টস রিপোর্টার

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে বড় জয় পেয়েছে ব্যচেলার্স। গতকাল হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্যাচেলার্স ৯-০ গোলে বর্ণক সমাজকে হারিয়েছে। অন্য খেলায় কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ২-০ গোলে মুক্তবিহঙ্গকে হারিয়েছে। জাবেদ ও রাহুল দেব গোল করেন।

আজকের খেলা ঃ

ফরাশগঞ্জ ও দিলকুশা এবং পিডব্লিউডি ও শিশু কিশোর সংঘ। ১টা ৪৫ এবং ৩টা ৩০, হকি স্টেডিয়াম।