চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় মার্চ ও এপ্রিল দু্ই মাস জাটকা রক্ষা কার্যক্রমের আওতায় সচেতনতামূলক সভা ও মেঘনা নদী উপকূলে প্রচারণা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাইমচর উপজেলার নৌ-সীমানায় কাটাখালী, হাইমচর, চরভৈরবী ও মেঘ নদীর পশ্চিমে ভাসমান মত্স্য আড়ত এবং জেলেপাড়ায় মাইকিং করে জাটকাসহ সব ধরনের মাছ আহরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়।
