শিবচরে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৯

ডাকাতির প্রস্তুতিকালে মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে শিবচর থানা পুলিশ। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপণ সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশের একটি দল উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের জমিরউদ্দিন মুন্সির কান্দি গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো আরিফ হাওলাদার (২৫), ওয়াসিম সরকার মহসিন (৩৪), মো. শাহিন (২৫), মো. সেলিম বেপারী (৫৫), এমদাদুল বেপারী (৩৭) ও জালাল খাঁ (৫২)।

মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃতদের মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/এসসিএস