নিয়োগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:১৭

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক ভাগনাগরকান্দি উচ্চ বিদ্যালয়, ডাক: ভাগনাগরকান্দি, উপজেলা: সিংড়া, জেলা: নাটোরের জন্য একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। প্রার্থীকে অবশ্যই সহকারী শিক্ষক হিসেবে ১০ (দশ) বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বি.এড ডিগ্রী/সমমান এবং নিবন্ধনধারী/ ইনডেক্সধারী হতে হবে। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি, প্রয়োজনীয় কাগজপত্রসহ ৫০০/- (পাঁচশত) টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট জনতা ব্যাংক, সিংড়া বাজার শাখার অনুকূলে জমাদান পূর্বক নিম্নঠিকানায় আবেদন করার জন্য বলা হলো। মোঃ আব্দুর রশিদ, প্রধান শিক্ষক, ভাগনাগরকান্দি উচ্চ বিদ্যালয়, ডাক: ভাগনাগরকান্দি, উপজেলা: সিংড়া, জেলা: নাটোর। মোবাইল: ০১৭১৬৮৪৪৯৪৮।            সিকে-২০৮

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক ঐতিহ্যবাহী লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর-এর জন্য শূন্য পদে একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবশ্যক। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে জনতা ব্যাংক, নতুন বাজার শাখা, চাঁদপুর-এর অনুকূলে ৬০০ টাকার পে-অর্ডার/ডিডি, ১ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদনের জন্য আহ্বান করা হলো। প্রধান শিক্ষক, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর।  সিকে-২০১