যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছে। বুধবার দুপুরে একটি ব্যাংকে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। বন্দুকধারী নিজেই পুলিশকে ফোন করে গুলির কথা জানায়। খবর ওয়াশিংটন পোস্টের
জিফেন জাভের নামের এক বন্দুকধারী স্থানীয় সময় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সেবরিং শহরের সান ট্রাস্ট ব্যাংকে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে সে পুলিশকে ফোন করে হত্যাকান্ডের কথা জানায়। সোয়াত টিমের একদল সদস্য এসে জিম্মিদের উদ্ধার করে। জিফেন জাভের নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হন যতক্ষন না পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ হতাহতদের কোনো পরিচয় প্রকাশ করেনি। গতকাল বৃহস্পতিবার জাভেরকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাভের কেন গুলি চালালো সেই বিষয়ে পুলিশ কিছু জানতে পারেনি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
