রিহ্যাবের এজিএম অনুষ্ঠিত

আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৫৪

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল। এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুজ্জামান, কামাল মাহমুদ, প্রকৌশলী মোহম্মদ সোহেল রানা, মো. আব্দুল কৈয়ূম চৌধুরীসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি