মুজিব জন্মশতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট

রাশেদ আজগর ও রশিদ স্মৃতির সেমিফাইনাল নিশ্চিত

আপডেট : ০১ মার্চ ২০২১, ২২:২৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাশেদ আজগর চৌধুরী স্মৃতি সংসদ প্রথম দল হিসেবে চট্টগ্রামে মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতকাল সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্যাটসম্যান মিঠু (৫২) ও সাব্বিরের (৪৪) ব্যাটিং দৃঢ়তায় রাশেদ আজগর স্মৃতি সংসদ (১৬০/৭) ৪৫ রানে আবদুর রশিদ স্মৃতি সংসদকে (১১৭/১০) পরাজিত করে। পরাজয় বরণ করলেও তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করার সুবাদে রশিদ স্মৃতি সংসদও গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনাল খেলবে। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় আল্লামা মো. ইকবাল স্মৃতি সংসদ (১২৮/৮) ২১ রানে রফিক আহমেদ স্মৃতি সংসদকে (১০৭/৯) পরাজিত করে।