ষাটের দশকের বেতার, টেলিভিশন ও মঞ্চের অগ্রণী অভিনয়শিল্পী ও শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী, প্রয়াত মিশুক মুনীরের মা লিলি চৌধুরী গতকাল সোমবার বিকালে তার বনানীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আত্মীয়স্বজনদের শ্রদ্ধা নিবেদনের জন্য বনানীর বাসভবনে রাখা হবে। এরপর সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে। এরপর বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা এবং তার মা ও ছেলের কবরে দাফন করা হবে।
