পৌনে তিন কোটি টাকা আত্মসাত্ পটুয়াখালীতে জনতা ব্যাংকের তিন কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:৩৬

পটুয়াখালী  প্রতিনিধি

প্রায় পৌনে তিন কোটি টাকা ঋণ নিয়ে  আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দুদক কর্মকর্তারা পটুয়াখালী জনতা ব্যাংকের তিনজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে।   গ্রেফতারকৃতরা হলেন পটুয়াখালী জনতা ব্যাংক নতুন বাজার শাখার সাবেক সহকারী নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, আমতলী শাখার সহকারী নির্বাহী কর্মকর্তা মীর জালাল উদ্দিন এবং বাউফল শাখার সহকারী ব্যবস্থাপক আবদুর আলী।

পটুয়াখালী দুদক কার্যালয়ের পরিচালক মোজাহার আলী সর্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শিমুলবাগ এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়। ২০১২ সালে জনতা ব্যাংকে কর্মরত অবস্থায় ভুয়া চাকরিজীবী দেখিয়ে তাদের নামে ২ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা ঋণ নেয়ার ঘটনায়  ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর দুদক ব্যাংকের কর্মকর্তাসহ সাতজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।