ওয়ান ব্যাংক লিমিটেড গৃহায়ন ভবনে ব্যাংকের মিরপুর শাখার অধীনে ‘গৃহায়ন ভবন উপশাখা’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম যৌথভাবে উপশাখাটির উদ্বোধন করেন।