২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

সাবেক দুই আইজিপি জামিনে মুক্ত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০০:৩২

উচ্চ আদালতের নির্দেশে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) শহুদুল হক ও আশরাফুল হুদা। গতকাল বৃহস্পতিবার বিকালে তাদের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি দেয়া হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারা দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বুধবার রাতে সাবেক দুই আইজিপির জামিনের আদেশের কপি কারাগারে এসে পৌঁছায়। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাদের মুক্তি দেয়া হয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর তাদের এ কারাগারে পাঠানো হয়েছিল।