শোক সংবাদ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০০:৩২

এম বশির আহমদ

প্রবীণ সাংবাদিক এম বশির আহমদ (৭৫) গতকাল রাত সাড়ে ৮টার দিকে পল্লবীর সাংবাদিক আবাসিক এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি প্রায় চার দশক দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। শুক্রবার বাদ জুমা পল্লবীর সাংবাদিক আবাসিক এলাকা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কালশী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।