যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের বার্ষিক ভাষণ পিছিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির দাবি মেনে নিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার এক টুইটার বার্তায় জানান, দেশে বর্তমানে শাটডাউন চলছে। এই মুহূর্তে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ না দিতে স্পিকার ন্যান্সি পেলোসি আমাকে অনুরোধ করেছেন। আমি তার মতের সঙ্গে একমত। তিনি বলেন, শাটডাউন শেষ হলে আমি ভাষণ দেবো। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করেননি ট্রাম্প। আগামী ২৯ জানুয়ারি বার্ষিক ভাষণ দেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। এদিকে ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি শাটডাউন কাটাতে যে কোনো সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত। তবে আড়ালে ডেমোক্র্যাটরা কোনো সমঝোতা করবেন না বলে তিনি জানিয়েছেন। -সিএনএন
