যুক্তরাষ্ট্রে ইরানি সাংবাদিক মুক্ত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০০:৩৬

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ইরানি সাংবাদিক মারজিহে হাশেমি মুক্তি পেয়েছেন। দশদিন আগে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইস বিমানবন্দর থেকে ইরানের প্রেস টিভির উপস্থাপক মারজিহেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। ইরানের শীর্ষ পর্যায় থেকে মারজিহের মুক্তি দাবি করা হয়। -সিএনএন