চিতলমারীতে একই ঘরে একসঙ্গে বিষপানে ২ বোনের আত্মহত্যা

আপডেট : ০৪ মার্চ ২০২১, ১০:১২

চিতলমারী উপজেলায় একই ঘরে একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছে দুই চাচাতো বোন। তারা প্রত্যেকে এক সন্তানের জননী। গত মঙ্গলবার রাতে তারা আত্মহত্যা করেন। বুধবার ভোরে গোপালগঞ্জ সদর হাসপাতালে তারা মার যান। নিহতরা হলেন—বৃষ্টি বেগম (১৯) ও প্রীতি বেগম (১৮)।

পুলিশ ও তাদের পরিবার জানায়, আড়ুয়াবর্ণি গ্রামের শামিমের স্ত্রী বৃষ্টি বেগম ও যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী প্রীতি বেগম (১৮) উপজেলার কাননচক গ্রামে তাদের পিতার বাড়ি বেড়াতে আসে। গত মঙ্গলবার রাতে তারা দুই জন প্রীতি বেগমের পিতা আব্দুল খানের ঘরের মধ্যে একই সঙ্গে বিষপান করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে ঐ রাতেই তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল ভোরে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক জানান, তারা দুই জন আপন চাচাতো বোন আবার বান্ধবীর মতো চলাফেরা করতেন। তবে কী কারণে বিষপান করে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। তবে আত্মহত্যার রহস্য উদ্ঘাটন করতে তদন্ত করছে পুলিশ।

ইত্তেফাক/জেডএইচডি