সাম্প্রদায়িকতা

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:০৭

বিল্লাল মেহদী

 

একটা সন্দেহ থেকে বেরিয়ে এসেছে অজগর

গিলে খাচ্ছে আপাদমস্তক

 

আমাকে সে অন্ধকার এক গুহার ভিতরে

তুলে নিচ্ছে

ও বাহিরেও; অজগর কেবলই নিস্তেজ

জড় নয়, ধুরন্ধর ফণিল গোখরো নয়

তবু এই বিপন্ন পৃথিবী—

জড়িয়ে রেখেছে একান্ত নিজস্ব সংগোপনে

 

আফ্রিকা এশিয়া নয় শুধু

ভুগোলে, সমস্ত চরাচরে

আমাকে সে নিপাট টানেল ধরে

টেনে নিয়ে যাচ্ছে

ও বাহিরেও...