সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৪৩

বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ম্যারাথনটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল প্রমুখ।

সিংড়ায় সেলাই মেশিন বিতরণ

সিংড়া (নাটোর) সংবাদদাতা উপজেলায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ১১টি পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কক্ষে এসব সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজী, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নাজমা বেগম প্রমখ।

বারুইখালী খাল পুনঃখননের কাজ পরিদর্শন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা উপজেলার খেশরা ইউনিয়নের বারুইখালী খাল পুনঃখননের কাজ পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মত্স্য কর্মকর্তা মো. মশিউর রহমান, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা উপজেলা সিনিয়র মত্স্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, খুলনা বিভাগীয় উপ-পরিচালক আব্দু মান্নান, শালিখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান সাধু প্রমুখ।

৭ই মার্চ উদ্যাপনে প্রস্তুতি সভা

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চ উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম প্রমুখ।