সিএম মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
বঙ্গভঙ্গ ও বাংলার রাজনীতি
বেঙ্গল প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুইটি আলাদা প্রদেশ সৃষ্টি করা হয়— ১৬ অক্টোবর ১৯০৫।
লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন — ১৯০৫ সালে।
বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের অন্তর্ভুক্ত হয়— ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসাম।
বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ হয়েছিল — পূর্ববঙ্গ ও আসাম।
বঙ্গভঙ্গের ফলে যে জেলাকে আসামের অন্তর্ভুক্ত করা হয়েছিল— সিলেট।
পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ছিল— ঢাকা।
বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট বাংলার গভর্নর হন- স্যার ব্যামফিল্ড ফুলার।
বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে-হিন্দু সমপ্রদায়।
বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন — রাজা পঞ্চম জর্জ (১২ ডিসেম্বর ১৯১১)।
বঙ্গভঙ্গ রদে ‘রাখীবন্ধন’ অনুষ্ঠান পরিকল্পনার পরমার্শ দেন— রবীন্দ্রনাথ ঠাকুর।
বঙ্গভঙ্গকে মুসলমানদের স্বার্থের স্বপক্ষে বলে প্রথম মত প্রকাশ করেন — নবাব সলিমুল্লাহ।
বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন — লর্ড হার্ডিঞ্জ (১৯১১) সালে।
মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় — ৩০ ডিসেম্বর, ১৯০৬, ঢাকায়।
বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে — ১৯০৬ সালে।
মুসলিম লীগ গঠনের প্রস্তাব করেন — নবাব সলিমুল্লাহ।
১৯০৫ সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন — স্যার ব্যামফিল্ড ফুলার।
বাংলা চুক্তি বা বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয় — ১৯২৩ সালে।
বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস
ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন — লর্ড মাউন্টব্যাটেন।
ভারত স্বাধীনতা আইন পাস হয় — ১৮ জুলাই ১৯৪৭।
ভারতবর্ষে বৃটিশ শাসনের অবসান ঘটে — ১৪ আগস্ট ১৯৪৭।
ভারত পাকিস্থান সীমান্ত বিভক্ত হয়—র্যাডক্লিফ কমিশনের মাধ্যমে।
ভারত-পাকিস্তান বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন — হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী।
পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন — খাজা নাজিমউদ্দীন।
পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় — ২৩ জুন ১৯৪৯; রোজ গার্ডেন, ঢাকার এক রাজনৈতিক কর্মী সম্মেলনে।
আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন —মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।
আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন — শামসুল হক।
আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন — শেখ মুজিবুর রহমান।
পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের আহ্বায়ক ছিলেন — হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী।
আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয় : ২১-২৩ অক্টোবর ১৯৫৫ ।
ভাষা আন্দোলন
ভাষা আন্দোলনের সময় পাকিস্তানে বাংলা ভাষায় কথা বলত - ৫৬ % মানুষ।
প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় —১ অক্টোবর ১৯৪৭।
প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক — নূরুল হক ভূঁইয়া।
‘রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক —শামসুল হক।
১৯৫২ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন— নূরুল আমিন।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন— খাজা নাজিমউদ্দিন।
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর —ফিরোজ খান নূন।
তমুদ্দন মজলিস — ভাষা আন্দোলনভিত্তিক একটি সাংস্কৃতিক সংগঠন।
তমুদ্দন মজলিস গঠিত হয়— ১ সেপ্টেম্বর ১৯৪৭।
পাকিস্তান গণপরিষদে সর্বপ্রথম বাংলা ভাষার দাবি উত্থাপন করেন-ধীরেন্দ্রনাথ দত্ত; ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮।
মতামত:০১৭১৪৭০৫৭২৭
