এভাবেও মানুষ রাস্তা পার হয়!

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২২:৫০

রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ও রাস্তার মোড়ে ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার ডিভাইডারের ওপর-নিচ দিয়েই পারাপার হচ্ছে। এতে প্রতিদিনই মৃত্যুর ঘটনাসহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এমনকি হাইওয়ে ব্রিজ দিয়েও নির্ভয়ে রাস্তা পার হচ্ছে পথচারীরা। 

রাজধানীর পোস্তগোলা থেকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়া পথচারীদের ছবি তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।


এভাবেই ঝুঁকি নিয়ে শিশুকে পার করছেন তার বাবা-মা।  



একা একা ডিভাইডার টপকে রাস্তা পার হচ্ছে আরেক শিশু।
 


শিশু এবং বৃদ্ধাসহ দল বেঁধে রাস্তা পার হচ্ছেন পথচারীরা।
 


জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই পার হচ্ছেন যুবক-বৃদ্ধা।

ইত্তেফাক/এসসিএস