ফুলবাড়ীতে চুরি হচ্ছে সড়কের গাছ!

আপডেট : ০৬ মার্চ ২০২১, ০১:৫৮

ফুলবাড়ীর বিভিন্ন সড়কের দুই ধারে সরকারিভাবে লাগানো গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পৌর এলাকার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাদিলাহাট পর্যন্ত ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশ থেকে ১৫টি গাছ কেটে নেওয়া হয়েছে। 

ব্যাটারিচালিত রিকশা-ভ্যানচালক মো. রাজু বলেন, এলাকায় একটি গাছচোর চক্র রাতের আঁধারে গাছগুলো কাটছে। 

দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু বলেন, ঐ সড়কের গাছ কাটার বিষয়ে আমার কিছুই জানা নেই। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম