রঙ্গরস

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২০:২৭

দুই বন্ধু পাহাড়ের উপর উঠছিল। এক বন্ধু তোতলা। একটু উঠেই সে কিছু বলার চেষ্টা করল, তা-তা-তা...।

অন্য বন্ধু বিরক্ত হয়ে বলল, উপরে উঠে বলিস। পাহাড়ে ওঠার পর সে বলল, কী বলতে চেয়েছিলি বল।

তোতলা বন্ধুটি বলল, তা-তা-তা তাঁবু নিচে রেখে এসেছি।