২০৩০ সালের মধ্যে ছুটি কাটানোর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় দেশ হবে চীন। গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটর ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটি অন্তর্বর্তী এবং বিদেশি পর্যটকের গমনের হার বাড়ানোর জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে। গবেষণায় বলা হয়, ২০৩০ সাল নাগাদ চীন বিশ্বের এক নম্বর পর্যটক ভ্রমণকারী দেশ হিসাবে ফ্রান্সকে ছাড়িয়ে যাবে। দেশি ও বিদেশি পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিকেও ছাড়িয়ে যাবে চীন। ইতোমধ্যে দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে পর্যটন। বর্তমানে তাইওয়ান, হংকংসহ এশিয়ার দেশগুলো থেকে বিপুল পরিমাণে পর্যটক আসছে। আগামীতে ইউরোপের দেশগুলো থেকেও আরও পর্যটক পাওয়ার জন্য কাজ করছে চীন।
— নাঈমা সুলতানা
