করোনা টিকা নেওয়া প্রথম গরিলা

আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৯:২২

করোনা টিকা নিয়ে প্রাণীজগতের ইতিহাস গড়লো ২৮ বছর বয়সী কারেন নামের এক গরিলা। মহিলা ওরাংওটাং প্রাণীদের মধ্যে প্রথম করোনা টিকা পেলো কারেন।

বেশ কয়েক বছর আগে কারেন প্রাণীরোগ নিরাময়ের ইতিহাসে অন্য এক মাইল ফলক ছুঁয়েছিল। প্রাণীজগতে প্রথম ওপেন-হার্ট সার্জারি হয়েছিল এই গরিলার। তার ওপেন হার্ট সার্জারি টি হয়েছিল ১৯৯৪ সালে। 

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান ডিয়েগো চিড়িয়াখানার চারটি ওরাংওটাং ও পাঁচটি বোনোবোসকে টিকা দেওয়া হয়েছে বলে জানা যায়। গরিলা প্রজাতির মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের এই টিকা দেওয়া হইয়েছে বলে জানায় চিড়িয়াখানা কতৃপক্ষ।

সান ডিয়াগো ওয়াইল্ডলাইফ অ্যালিয়েন্সের বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তা নাদিন লামবারস্কি জানান, এর আগেও এ ধরনের প্রাণীকে ফ্লু ও হামের টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্বে এই প্রথম মানুষ ছাড়া অন্য কোনও প্রাণীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হল।

ইত্তেফাক/এএইচপি