দেশের গুণী নির্মাতা তানভীর মোকাম্মেল নির্মাণ করছেন ‘মধুমতী পারের মানুষটি:শেখ মুজিবুর রহমান’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের কমিটি প্রামাণ্যচিত্রটির চূড়ান্ত রাশ প্রিন্টটি দেখেছে। প্রামাণ্যচিত্রটি শেষ করার জন্য কমিটি তানভীর মোকাম্মেলকে সবুজ সঙ্কেত দিয়েছে। বাকি কাজ শেষ করে ঈদের পর ছবিটি রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।
প্রায় সোয়া ২ ঘণ্টা দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটির চিত্রগ্রহণ করেছেন রাকিবুল হাসান এবং সম্পাদনা করেছেন মহাদেব শী। আবহসংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। ছবিটিতে ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ, ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও শিল্পী মহালনবীশ। ছবিটির সহকারী পরিচালক হিসেবে রয়েছেন সৈয়দ সাবাব আলী আরজু, উত্তম গুহ, রানা মাসুদ ও সগীর মোস্তফা। সহকারী সম্পাদনার কাজ করেছেন সৈয়দ ওয়াসিউদ্দিন আহমেদ, ইমরান আহমেদ শুভ ও আবির আহমেদ।
