ইলেকট্রনিক্স সেইফটি অ্যান্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এর উদ্যোগে ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও ন্যাশনাল ফায়ার প্রটেকশন এসোসিয়েশন (এনএফপিএ) মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার, সেইফটি এন্ড সিকিউরিটি নিয়ে সর্ববৃহত্ শোকেসিং ‘ইন্টারন্যাশনাল ফায়ার, সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৯’।
আয়োজনে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উদ্ভাবকদের জন্যে থাকছে একটি কম্পিটিশন ‘আবিষ্কারের খোঁজে-২০১৯’।
যে কেউ যদি উদ্ভাবক হয়ে থাকে এবং নিজের প্রজেক্ট সবার সামনে উপস্থাপনের মাধ্যমে নিজের উদ্ভাবনী দক্ষতা প্রমাণ করতে চায় তবে ফায়ার সেইফটি অ্যান্ড সিকিউরিটি রিলেটেড যে কোনো প্রজেক্ট যেমন:রেসকিউ রোবট, স্মার্ট সিটি, হাইরাইজ বিল্ডিং সল্যুশন, সিকিউরিটি সল্যুশন, গ্রিন বিল্ডিং টেকনোলজিসহ ইনোভেটিভ প্রজেক্ট সাবমিট করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতা সম্বন্ধে ইসাবের প্রেসিডেন্ট মোতাহার হোসেন খান বলেন, ‘তরুণ প্রজন্মকে নতুন উদ্ভাবনে উত্সাহিত করার জন্যে আমাদের এই প্রচেষ্টা, আমরা চাই প্রতিবছর এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে। সেই লক্ষ্যে এ বছর আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং এ বিষয়ে যারা প্রফেশনাল ও অভিজ্ঞ তারা তাদের টিম আকারে প্রজেক্ট সাবমিট করবে এবং আমরা ভালো প্রজেক্টগুলোকে পরবর্তীতে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করব।’
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন http://bit.ly/EAK_E19 এই লিংকে।
