ভোটকেন্দ্রে মিলনমেলা...

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:১৮

 

চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল। উত্সবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণত বড় কোনো অনুষ্ঠান ছাড়া একসাথে হওয়া হয় না পরিচালক বা অভিনয় শিল্পীদের। গতকাল নির্বাচনের মধ্য দিয়ে আবারো এক মিলনমেলা ঘটে এফডিসিতে।

সকাল থেকে উত্সবমুখর পরিবেশে ভোট দিতে এফডিসিতে হাজির হয়েছেন তারকা পরিচালকরা। ভোট দেওয়ার পাশাপাশি সবাই সহকর্মীদের সঙ্গে আড্ডায় মেতেছেন। পাশাপাশি তারা ভক্তদের সঙ্গে সেলফি তুলেছেন।

পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেতা নির্মাতা সোহেল রানা, আলমগীর, মাসুম পারভেজ রুবেল, অনন্ত জলিল, এটিএম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, তৌকীর আহমেদ, নাদের খান, মাসুম আজিজসহ অনেকে। ভোট দিয়েছেন অভিনেত্রী-নির্মাতা সুচন্দা ও সুজাত। এছাড়া আলোচিত নির্মাতাদের মধ্যে ভোট দিতে এসেছেন তানভীর মোকাম্মেল প্রমুখ।