চট্টগ্রাম :বন্দরে জাহাজ থেকে জেটিতে নামানো হচ্ছে রেলের লোকো মোটিভ ইঞ্জিন। আমেরিকা থেকে এরকম আটটি ইঞ্জিন গতকাল বন্দরের জেটিতে পৌঁছেছে। বিবিসি পিপরাইন নামক একটি জাহাজে ইঞ্জিনগুলো নিয়ে আসা হয়েছে। প্রতিটি প্রায় ১১২ টন ওজনের ইঞ্জিন জাহাজ থেকে জেটিতে নামাতে আরো দুই দিন সময় লাগবে। রেলের এক কর্মকর্তা জানান, রেলের পশ্চিমাঞ্চল জোনের ব্রডগেজ লাইনের জন্য ইঞ্জিনগুলো ব্যবহার করা হবে। রেলের একটি প্রকল্পের আওতায় ৪০টি ইঞ্জিনের মধ্যে প্রথম দফায় এই আটটি ইঞ্জিন এসেছে। এ বছর আরো আটটি ইঞ্জিন আসার সম্ভাবনা রয়েছে। এসব ইঞ্জিন প্রগ্রেসিভ রেলের তৈরি —ইত্তেফাক