গাজীপুরের শ্রীপুরে ঢাকা গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬ মার্চ শনিবার সকালে পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ঐ গার্মেন্টসের ক্যামিকেল স্টোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় ওয়েল্ডিং মিস্ত্রি মাসুম শিকদার অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। নিহত মাসুম শিকদার ঢাকার দোহার এলাকার সূর্য শিকদারের পুত্র। কারখানা কর্তৃপক্ষ নিহত ব্যক্তিকে ঠিকাদারের লোক বলে দাবি করেন।
মাওনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
