এক যুগ পূর্তিতে ‘নকশীকাঁথা’র নতুন উদ্যোগ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:২০

এক যুগ পার করে নতুন বছর শুরু করলো ব্যান্ড ‘নকশীকাঁথা’। ব্যান্ডের এক যুগ পার হওয়া উপলক্ষে নতুন খবর দিল ব্যান্ডের সদস্যরা। তারা তৈরি করেছে ব্যাটলফিল্ড স্কুল অব পারফর্মিং আর্টস। যন্ত্র ও কণ্ঠসহ নানা ধরনের সঙ্গীত শেখানো হবে এখানে। স্কুলটির কাজ শুরু হবে আগামী মাসেই। এই প্রসঙ্গে ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী বলেন, ‘আমরা চেষ্টা করটি একটি প্রতিষ্ঠান করার, যেখানে সঙ্গীত আগ্রহীরা উত্সাহের সাথে শিখতে পারবেন। ব্যান্ডের এক বছর পূর্তি উপলক্ষে এই কাজটির মধ্য দিয়ে সঙ্গীত নিয়ে আরো কিছু কাজ করতে যাচ্ছে। আমরা ব্যান্ডের মধ্য দিয়ে সামাজিক সংকট তুলে নিয়ে আসি গানে গানে। তবে গানের সুরটা থাকে লোকজই। সেই ধরন আরও জোরদার করতে নকশীকাঁথা ব্যান্ড গঠন করি।’