ছবি ও কথা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:২২

সমপ্রতি যুক্তরাষ্ট্রে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তী শিল্পী সুবীর নন্দীকে সংবর্ধনা দেয়া হয় । অনুষ্ঠানে টানা কয়েক ঘণ্টা গান গেয়ে মুগ্ধতায় ডুবিয়ে রাখেন শিল্পী । ছবি তুলেছেন নেহের সিদ্দিকী।

 

নতুন ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন শহীদ কাপুর ও কিয়ারা আদভানি। ছবির শুটিংয়ে আদভানির সেলফিবন্দি হোন শহীদ।

 

সম্প্রতি ছোট ভাই তৈমুরের সাথে ছবি পোস্ট করেন সাইফ-অমৃতা কন্যা সারা আলী খান। প্রথমবারের মতো তৈমুরের সাথে ছবির পোস্ট করলেন তিনি। শুধু তাই নয় তৈমুরকে নিয়ে কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনেও কথা বলেন সারা। সেখানে তিনি নিজের চেয়ে তৈমুরকে বড় তারকা বলে আখ্যা দেন।

 

আন্তর্জাতিক কাস্টমস দিবসে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ নাটক ‘স্বর্ণমানব-২’। তুখর ও চাঞ্চল্যকর গোয়েন্দা গল্প নিয়ে নির্মিত হয়েছে এবারের নাটকটি। এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তিশা, আমানুল হক হেলাল, কচি খন্দকার, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, সুজাত শিমুল, খালিদ মাহমুদ, মাসুদ প্রমুখ। নাটকটি প্রচার হবে আহ রাত ৮টায়।