‘ডি-টোয়েন্টি’

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:২৩

 

ধারাবাহিক নাটক ‘ডি-টুয়েন্টি’ শুরু হতে যাচ্ছে আরটিভিতে। প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ডি টোয়েন্টি’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আনিকা কবির শখ, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, আরফান আহমেদ. এ কে আজাদ, জামিল প্রমুখ। সরকারি কর্মচারিদের আবাসিক কলোনির ডি ক্যাটাগরির দালানের একটি ফ্ল্যাট নম্বর ‘ডি টোয়েন্টি’। ফ্ল্যাটটি বর্তমানে মূলত একটি মেস। মাত্র দুটি কামরা একটি বাথরুম-একটি ছোট রান্নাঘর। একচিলতে ব্যালকনির এই সরকারি কোয়ার্টারটি যার নামে বরাদ্দ। এমই একটি ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকটির গল্প।