রাউজানে স্কুলের পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:১৬

রাউজান উপজেলার কদলপুর আশরাফিয়া ইসলামিক কেজি স্কুলের ১৩ তম বর্ষপূর্তি, বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পিইসি পরীক্ষার্থীদের আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক মুহাম্মদ মুজাহেদুল ইসলাম।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা নূরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সচিব মোহাম্মদ সেলিম, রোজী বড়ুয়া, স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন প্রমুখ।  অনুষ্ঠানে বার্ষিক ত্রীড়া পুরস্কার বিতরণ, শ্রেণিমান পুরস্কার ও ২১ জন পিএসসি পরীক্ষার্থীকে আশীর্বাদস্বরূপ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।