নারীরা এগিয়ে আসছে ই-কমার্সে

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:৪৬

বাড়িতে বসে আয় করা যায় বলে মেয়েদের কাছে ই-কর্মাস বেশি গ্রহণযোগ্য মনে করেন ওমেনস অ্যান্ড ই-কর্মাস ফোরাম (উই)-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। নিশা নিজে পড়াশোনা আইটি-নির্ভর না হলেও ই-কর্মাসকে তিনি এনজয় করছেন। তবে কাজ করতে গেলে তার ওপর শিক্ষা না থাকলে কিছু অসুবিধায় পড়তে হয় বলে মন্তব্য করেন নিসা। নিজের শুরুর দিকে এমন কিছু অসুবিধা তারও হয়েছিল। ২০১১ সালে একটি সফটওয়্যার কোম্পানি শুরু করেন। ২০১৫ সালে ই-কমার্স অ্যাসোসিয়েসন অব বাংলাদেশে ই-ক্যাবের সদস্য হন। ২০১৬ সালেই ইলেকটেড কমেটিতে পরিচালক হিসেবে যোগ দেন। সেসময় থেকেই ই-কর্মাসে কাজ করেন। ই-কর্মাসে মার্কেটিং বেশ জরুরি বলে উল্লেখ করেন এই বিশেষজ্ঞ। তাই মার্কেটিংয়ের ওপর তার ট্রেনিং নেওয়া-দেওয়া হয় গুরুত্ব দিয়ে। অ্যাপস নিয়ে কাজ করেন। অনেকের ধারণা আছে, ওয়েব সাইট থাকলে অ্যাপসের দরকার নেই। কিন্তু আসলে তা নয়। অ্যাপসের জন্য বিষয়গুলো সহজ হয়ে যায়। এখন নারীরা ই-কর্মাসে আসছে। করোনাকালে অনেক নারী যুক্ত হয়েছে। সচেতনতাও বাড়ছে। চ্যালেঞ্জও আছে। তিনি বলেন, নারীকে চ্যালেঞ্জ নিতে হবে। ২০১৭ সালে ফোরাম করা হয় এখন এই ফোরামের সদস্য ১১ লাখ ২১ হাজার। এদের মধ্যে নারী উদ্যোক্তা ৪ লাখ। নিশা স্বপ্ন দেখেন উই-এর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবেন।