ক্যাপসন নিউজ

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:৪৭

আজ আন্তর্জাতিক নারী দিবস। গত বছর যখন আমরা নারী দিবস পালন করি, তখন বিশ্বের অন্য অনেক দেশে করোনা মহামারি দেখা যায়। আমরা তখন বুঝতে পারিনি, আমাদের জন্য করোনাকালে কী অপেক্ষা করছে। মার্চ মাসেই দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এক পর্যায় হয় লকডাউন। ঘরবন্দি মানুষ নারীর ওপর নির্যাতনের হাত বাড়ায়। দিনের পর দিন বাড়ে নারীর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা। এ সময় কিন্তু সংসারে তার কাজও বাড়ে। অনেক কর্মজীবী নারী তার ঘরের সঙ্গীর কাজ চলে গেলে সংসারের পুরো দায়িত্ব নেয়। কেউ দাঁড়ায় যৌনপল্লির নারীর পাশে। সংবাদ সংগ্রহের জন্য পুরুষের আগে নারীই পিপিই পরে চলে যায় হাসপাতালে। করোনা কোনোভাবে দমাতে পারে না তাদের। হাসপাতালে চিকিত্সা দেয় নারী। এমন সব নারীর জন্য মহিলা অঙ্গনের শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা।