নাগেশ্বরীতে বিদ্যালয়ে নিরাপত্তা উপকরণ বিতরণ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:২৯

নাগেশ্বরী (কুড়িগ্রাম): নাগেশ্বরীতে চরাঞ্চলের ১২টি বিদ্যালয়ের ৬ হাজার শিক্ষার্থীকে স্কুলিং উপকরণ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কচাকাটা বালিকা বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। শুক্রবার তা বিতরণ করা হয়। বৃহস্পতিবার উদ্বোধন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, দুর্গম এ এলাকার শিক্ষার্থীরা যাতে দুর্যোগ মোকাবিলা করে নিরাপদে বিদ্যালয়ে পৌঁছতে পারে এজন্য তাদের প্রত্যেককে বিনামূল্যে ১টি করে ছাতা এবং সকলের জন্য ৪টি নৌকা দেয়া হয়।  প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা ইএসডিও       —ইত্তেফাক