মতলবে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে ৪ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।  এ ঘটনায় বৃহস্পতিবার  নাঈম হাসান (১৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সকাল আনুমানিক ৯টায় ডিঙ্গাভাঙ্গা গ্রামের এক শিশু তার নিজ ঘরে ধর্ষণের শিকার হয়। গত বৃহস্পতিবার শিশুটির মা আসমা আক্তার বাদী হয়ে নাঈম হাসানের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে এলাকা থেকে নাঈম হাসানকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ হোসেন জানান, মামলা হওয়ার পর পরই আসামিকে আটক করা হয় ও গতকাল শুক্রবার সকালে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া, ধর্ষণের শিকার শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেডিক্যাল চেকআপের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়।