রিপাবলিকানদের তিনটি গ্রুপ আমার নামে অর্থ সংগ্রহ করছে :ট্রাম্প

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০০:৪৬

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রিপাবলিকান দলের তিনটি গ্রুপ তার নামে অর্থ সংগ্রহ করছে। ট্রাম্প এগুলো বন্ধ করার দাবি জানিয়েছেন বলে তার এক উপদেষ্টা শনিবার জানিয়েছেন। উপদেষ্টা জানান, ট্রাম্পের আইনজীবীরা তার নামে অর্থ সংগ্রহ বন্ধ করার দাবি জানিয়ে রিপাবলিকান ন্যাশনাল কমিটি, ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল ক্যাম্পেইন এবং ন্যাশনাল রিপাবলিকান সিনেট ক্যাম্পেইন এর কাছে আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন। —রয়টার্স