টিকা নিলেন দালাইলামা

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০১:০৩

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। শনিবার তিনি ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেন। টিকা নিয়ে দালাইলামা বলেন, এটা খুবই কার্যকর এবং খুব ভাল। করোনার সমস্যা প্রতিরোধে সবার টিকা নেওয়া উচিত। যারা যারা টিকার জন্য উপযুক্ত তাদের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। টিকা নেওয়ার পর চিকিত্সা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান দালাইলামা। -বিবিসি