চট্টগ্রামে ছাত্র লীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০১:০৩

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের  দু’গ্র্রুপের মধ্যে সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছে। গতকাল রবিবার রাতে আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনী নামক স্থানে পিস্তল সোহেল গ্রুপ ও আলী গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,দীর্ঘদিন যাবত এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। দুগ্রুপেই সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিনের অনুসারী।  সিএমপি বায়েজিন জোনের সহকারী কমিশনার শাহ আলম বলেন, দু’গ্রুপের সংঘর্ষে সিএনজি চালক মো. ইমন(২৭)কে আশরাফ,মামুন ও ওহাবসহ ১০/১২ জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এসময় ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক ইমনকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন আরেফিন নগর এলাকার নুর কাশেমের পুত্র। ইমন ছাত্র অবস্থায় ছাত্র লীগ করতেন। এখন সিএনজি চালায়। তারপরও সে ছাত্রলীগের স্থানীয় কমিটির সাথে জড়িত।