শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের বিশেষ অনুদানের আবেদনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। www.shed.gov.bd—এই ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্টরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল (মাধ্যমিক), কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান এই অনুদানের জন্য আবেদন করতে পারবে। আবেদন যাচাই-বাছাই করে সীমিতসংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এ অনুদানের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত; শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার শিকার হওয়ায় মঞ্জুরির জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়।
এছাড়া দুস্থ, প্রতিবন্ধী, অসহায়, রোগগ্রস্ত, গরিব, মেধাবি, অনগ্রসর সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশেষ অনুদান খাতে এবার মন্ত্রণালয়ের বরাদ্দ আছে মাত্র ৬ কোটি টাকা, যা দিয়ে খুব স্বল্পসংখ্যক, অর্থাত্ কয়েক হাজার শিক্ষার্থীকে অনুদান দেওয়া সম্ভব হবে।
ইত্তেফাক/জেডএইচডি
