চলতি মাসেই কোয়াড সদস্যদের শীর্ষ সম্মেলন

আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৪:৩৩

দ্য কোয়াড্রিল্যাটারেল সিকিউরিটি ডায়লগ-কোয়াড ভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর প্রথম শীর্ষ সম্মেলন চলতি মার্চেই অনুষ্ঠিত হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপানী গণমাধ্যম কিয়াডো নিউজ।

কোয়াড ভুক্ত সদস্য রাষ্ট্রগুলো হলো: জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারত।

জানা যায়, সম্মেলনে অংশ নেবেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিডে সুগা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাস মহামারি মোকাবেলা, ভ্যাকসিন প্রদান কার্যক্রম এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা প্রসঙ্গে সম্মেলনে আলোচনা করা হবে।

প্রথমবারের মতো কোনো শীর্ষ সম্নমেলনে অংশ নিতে যাচ্ছে কোয়াডভুক্ত সদস্য রাষ্ট্রগুলো। ২০০৪ সালে এই সংস্থার সৃষ্টি হলেও এখন পর্যন্ত বড় আকারে কোনো সম্মেলনের আয়োজন করা হয়নি।

গতমাসে সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক অনলাইন সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেখানে তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্যের বিষয়ে একমত পোষণ করেছেন।

ইত্তেফাক/টিআর