সাতক্ষীরার চার এমপিকে সংবর্ধনা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৭

সাতক্ষীরা প্রতিনিধি

শুক্রবার বিকালে সাতক্ষীরার চার এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফুল ও ক্রেস্ট দিয়ে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

১৪ দলের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা সদর-২ আসনের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।