বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হচ্ছে এ বছরের ২৬ মার্চ। ফ্যাশন ডিজাইনার ও মেধা’র ফাউন্ডার এমদাদ হক বলেন, ‘৩০ লক্ষ মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি; স্বাধীন হয়েছে বাংলাদেশ। সার্বভৌমত্ব অর্জনের গর্ব আমাদের সবার। বর্তমানে বিশ্বজুড়ে বাংলাদেশের স্বাধীনতার এই সুফল ভোগ করছে বাংলাদেশীরা। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করবে প্রত্যেকে নিজের মতো করে। স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা, এর চেয়ে বড় সম্পদ আর কী হতে পারে। বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মেধা ‘আমিও পারি’ শিরোনামে নিয়েছে একটি বিশেষ উদ্যোগ। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মেধা তৈরি করেছে বাংলাদেশের পতাকা ও দেশপ্রেমিক কবি শামসুর রাহমানের কবিতা দিয়ে টি-শার্ট।’
প্রতিটি টি-শার্টের মূল্য ২৫০ টাকা। ডিজিটাল প্ল্যাটফর্মে টি-শার্ট বিক্রি করা হচ্ছে। ফেসবুক পেজ— @IamEmdadHoque
অথবা @emdadmedha
